সব সময় “অন ফায়ার” থাকতে হবে, সব সময় জিততে হবে

সব সময় "অন ফায়ার" থাকতে হবে, সব সময় জিততে হবে

সোশ্যাল মিডিয়া আমাদের ব্রেইনে ঢুকিয়ে দিয়েছে যে সব সময় দাঁত বের করে হাসতে হবে, সব সময় “অন ফায়ার” থাকতে হবে, সব সময় জিততে হবে।

এইগুলো একদম বাজে কথা। আমরা মানুষ, ব্যাটারির পুতুল না।

মন খারাপ লাগাটা ঠিক আছে। ক্লান্ত লাগাটা ঠিক আছে। মাঝে মাঝে নিজেকে পরাজিত মনে হওয়াটাও ঠিক আছে।

জীবনের সব দিন একরকম যাবে না।

কোনো কোনো দিন মনে হবে পৃথিবীটা আপনার পায়ের নিচে, আবার কোনো দিন মনে হবে পুরো পৃথিবী যেন আপনার বুকের ওপর চেপে বসেছে।

এটা আপনার দুর্বলতা না। আপনি দুর্বল নন।


ক্লান্তি বা হতাশা হচ্ছেন কারণ আপনি এখনও “জীবিত”।

মনে রাখবেন মেশিন কখনো ক্লান্ত হয় না, কিন্তু মানুষ হয়।

যদি আজ নিজেকে পরাজিত মনে হয়, জোর করে পজিটিভ হওয়ার অভিনয় করবেন না। নিজের কাছে অভিনয় করে লাভ কই? আর মানুষের সামনে আলগা জেতার ভান করেও কোন ফায়দা নাই।

বিষন্নতাকে অস্বীকার করার চেয়ে, সেটাকে মেনে নেওয়াটা অনেক বেশি সাহসের কাজ।

কে কি বলল, সেটা ভাবার দরকার নাই। থামা মানেই হেরে যাওয়া না। থামা মানে হলো নিজেকে রিচার্জ করা।

ওটা কেবলমাত্র লম্বা একটা বাক্যের মাঝে একটা কমা (,), কোনো ফুলস্টপ (.) না।


আজ রেস্ট নিন। আজ অফ যান। আজ নিজের যত্ন নিন।

যুদ্ধটা কাল আবার শুরু করবেন।

বাস্তববাদী হোন।

দিস্কাও!

Posts You Might Like

Markdown version