আজকের কলিগ, আগামীকালের বস কিংবা ক্লায়েন্ট।

২০১৩ সালে যার অধীনে কাজ করেছিলাম, ২০২৩ সালে সেই আমার চাকুরির অন্য একটা ডিপার্টমেন্টে ইন্টারভিউ দিয়েছিল।

২০১৯ সালে যে আমার কলিগ ছিল, ২০২২ সালে সে আবার আমার কলিগ হয়ে যায়, সেই কোম্পানি ছেড়েছি ঠিকই, তবে সে আরো গাঢ় বন্ধু হয়ে গেছে। প্রায় প্রতিদিন আমরা স্টক মার্কেট নিয়ে কথা বলি। তার জন্যে আমি অনেকগুলো নতুন স্টকও খুঁজে পেয়েছি।

২০১৭ সালে যে আমার চাকুরিতে কলিগ ছিল, ২০২৫ সে আমার ছোট্ট এজেন্সির ক্লায়েন্ট হয়ে গেছে।

নিজের প্রফেশনাল ক্যারিয়ার থেকে এমন হাজার হাজার উদাহরণ দিতে পারবো।

—————–

এতো কথা কেনো বললাম?

কারন, নতুন একটা চাকুরী কিংবা প্রজেক্ট পাওয়াটা একটা স্কিল। তবে ঠিকমতো ছাড়াটা খুবই গুরুত্বপূর্ণ।

বেশিরভাগ মানুষ প্রথমটা পারে, দ্বিতীয়টায় এসে গড়বড় করে ফেলে।

চাকরি বা প্রজেক্ট ছাড়ার সময় ইগো আর ইমোশন থাকে তুঙ্গে।

তখন মনে হবে, “যাওয়ার সময় হয়েই গেছে, অনেক জ্বালাইছে, বসের মুখের ওপর দু-চারটা কড়া কথা শুনিয়ে যাই।”

কিংবা “ক্লায়েন্ট পেমেন্ট নিয়ে ঝামেলা করেছে? লাস্ট কাজটা আধাখেচড়া করে রেখে দিই।”

—————–

একটু থামুন।

আপনার এই ক্ষনিকের রাগ আর ক্ষোভের কথা আপনাকে হয়তো ১০ মিনিটের শান্তি দেবে, কিন্তু লং রানে এটাই আপনার ক্যারিয়ারের পায়ে কুড়াল মারবে।

কেন কখনোই “ব্রিজ” ভেঙে আসা ঠিক হবে না, একটু ভেবে দেখেন।

—————–

১. কর্পোরেট দুনিয়াটা খুব ছোট

আজ যার সাথে ঝগড়া করে বের হচ্ছেন,

৫ বছর পর অন্য কোনো কোম্পানিতে হয়তো তাকেই ইন্টারভিউ বোর্ডে দেখবেন।

যেটা আমার জীবনে অনেকবার হয়েছে।

অথবা আপনার নতুন ক্লায়েন্ট রেফারেন্স চেক করতে গিয়ে ওই পুরনো “ঘাউড়া” ক্লায়েন্টকেই ফোন দেবে।

হুদাই শত্রু বানিয়ে লাভ নেই।

—————–

২. লাস্ট ইম্প্রেশনই আসল ইম্প্রেশন

আপনি হয়তো ২ বছর জানপ্রাণ দিয়ে কাজ করেছেন। কিন্তু শেষ ২ সপ্তাহ যদি একটু অপেশাদার আচরণ করেন, মানুষ ওই ৭৩০ দিনের কথা ভুলে মনে রাখবে কেবল ১৪ দিনের কথা।

—————–

৩. ক্লায়েন্ট খারাপ হতে পারে, আপনি তো না!

ক্লায়েন্ট আনপ্রফেশনাল হলে সেটা তার লেভেল, তার শর্টকামিং।

আপনি কেন তার লেভেলে নামবেন?

কাজটা পরিষ্কারভাবে বুঝিয়ে দিন।প্রয়োজনে ফর্মাল মেইল দিন। তারপর সম্মানের সাথে বিদায় নিন।

—————–

মনে রাখবেন, আপনি হয়তো একটা কোম্পানি ছাড়ছেন, কিন্তু ইন্ডাস্ট্রি ছাড়ছেন না।

আজকের কলিগ, আগামীকালের বস কিংবা ক্লায়েন্ট।

নিজের রেপুটেশন, নিজের হাতেই রাখুন।

ব্রিজ ভেঙে নয়, অক্ষত রেখেই বিদায় নিন। কে জানে, এই ব্রিজ দিয়েই হয়তো ভবিষ্যতে সবচেয়ে বড় সুযোগটা আসবে। প্রয়োজনে আসবে।

বাস্তববাদী হোন।

দিস্কাও!

Posts You Might Like

Markdown version