জাপান বলতেই আমাদের মাথায় কী আসে?

Bengali
জাপান বলতেই আমাদের মাথায় কী আসে?

জাপান বলতেই আমাদের মাথায় কী আসে? টোকিও অলিম্পিক, অ্যানিমে, টয়োটা আর বুলেট ট্রেন।

কিন্তু এই ঝকঝকে ছবির নিচে যে দুনিয়ার সবচেয়ে বড় “সাইলেন্ট রিস্ক” কিংবা “স্লিপিং টাইমবো*ম্ব” লুকিয়ে আছে, সেটা কজন জানেন?

————–

চলুন অংকটা খুব সোজা করে দেখি।

কোনো দেশের অর্থনীতি কতটা ঝুঁকিতে আছে, সেটা বোঝার সবচেয়ে সহজ মাপকাঠি হলো Debt-to-GDP রেশিও। মানে ওই দেশের আয়ের তুলনায় মোট ঋণ কত।

এই মুহূর্তে আমেরিকার রেশিও প্রায় ১২০% থেকে ১২৫%। বাংলাদেশের রেশিও মাত্র ৪০%।

আর জাপানের কত জানেন? ২৫০% এর ওপরে।

এটার মানে, জাপান এক বছরে যত আয় করে, তার আড়াই গুণ ঋণ নিয়ে বসে আছে!

অর্থনীতির ভাষায়, এটা কোনো বিস্ফো*রক না, এটা একটা “Slow-Burning Time Bo*mb”।

হুট করে ফাটে না, কিন্তু ভেতরে ভেতরে পুরো বিশ্বের অর্থনৈতিক সিস্টেমকে দুর্বল করে দিচ্ছে।

————–

এখন প্রশ্ন হলো, জাপান ডুবলে আপনার বা আমার কী?

আসল বিপদটা এইখানেই।

আজকের বিশ্ব অর্থনীতি একটা মাকড়সার জালের মতো। এক কোণায় টান লাগলে, পুরো জাল কাঁপে।

এটা শুধু জাপানের নিজের সমস্যা না। জাপান পৃথিবীর ৪র্থ সর্ববৃহৎ ইকোনমি।

আবার জাপান হলো আমেরিকার সবচেয়ে বড় পাওনাদারদের একজন। US Treasury Bonds সবচেয়ে বেশি যাদের হাতে, তাদের তালিকার একদম ওপরে জাপান।

প্রায় এক ট্রিলিয়ন ডলারেরও বেশি।

এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে।

জাপান হুট করে ট্রিলিয়ন ডলারের বন্ড বাজারে Dump করলে, সে শুধু আমেরিকাকে না, নিজেকেও আগে ধ্বংস করবে।

  • নিজের ইয়েন ধসে পড়বে
  • নিজের ব্যাংকিং সিস্টেম ভেঙে যাবে
  • নিজের পেনশন ফান্ড উড়ে যাবে

তাই জাপান হয়তো “রাতারাতি বন্ড Dump” করার মতো ভুল কিছু করবে না।

————–

কিন্তু এই ২৫০% ঋণের বোঝা মানে হলো, জাপানের সামনে ভবিষ্যতে ভালো অপশনগুলো কমে যাচ্ছে।

যেমনঃ

  • সুদ বাড়ালে → অর্থনীতি ডাউন হবে
  • সুদ কম রাখলে → মুদ্রা দুর্বল হয়
  • ট্যাক্স বাড়ালে → জনগণ ক্ষুব্ধ হবে
  • টাকা ছাপালে → ইনফ্লেশন বেড়ে যাবে

এই ধরনের দেশগুলোর অর্থনীতিতে বলা হয় Systemic Risk।

হুট করে বিস্ফোরণ না হলেও, এরা পুরো গ্লোবাল সিস্টেমের ভেতরে একটা স্থায়ী ফাটল তৈরি করে রাখে।

————–

আমরা নিউজে সারাক্ষণ চীন-আমেরিকা-ইউরোপ নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু নিঃশব্দে বসে থাকা এই জাপানের ঋণ সঙ্কট হয়তো ভবিষ্যতের সবচেয়ে বড় দুর্ঘটনায় পরিণত হতে পারে।

আমার মনে হয় প্রতিদিনের গোল্ড আর সিলভারের দাম বাড়ার পেছনে এটাও একটা বড় কারণ।

চোখ-কান খোলা রাখুন।

বাস্তববাদী হোন।

দিস্কাও!

Posts You Might Like

Markdown version