মার্কেট “ক্র্যাশ” করেছে? নাকি জাস্ট ১ সপ্তাহ পিছিয়েছে?

মার্কেট “ক্র্যাশ” করেছে? নাকি জাস্ট ১ সপ্তাহ পিছিয়েছে?

আজকে বিকেলে গোল্ড, সিলভার আর মাইনিং স্টকের চার্ট লাল দেখে অনেকেই প্যানিক করছেন। WhatsApp এ মেসেজ, “ভাই সব কি বিক্রি করে দেব? নাকি এখন কিনব?”

————–

আমি কোনো ফিন্যান্সিয়াল অ্যাডভাইজার না, কাউকে জ্ঞান দিচ্ছি না। তবে নিজের শান্তির জন্য আমি যে অংকটা কষলাম, সেটা দেখুন:

১. টাইম মেশিনের খেলা

আজকের (৩০ জানুয়ারি) এই বিশাল “ধস”-এর পরেও গোল্ডের দাম আসলে ২৩ জানুয়ারির লেভেলেই আছে । আর সিলভার? ওটা ২২ জানুয়ারির প্রাইসে ফিরে গেছে ।

এমনকি বড় বড় মাইনিং ফান্ডগুলোও (যেমন VanEck বা BlackRock) জানুয়ারির শুরুর দিকের প্রাইসে ট্রেড হচ্ছে ।

তার মানে কী?

তার মানে হলো, মার্কেট আসলে “ধ্বংস” হয়ে যায়নি। মার্কেট মাত্র ৬-৭ দিন পেছনের দামে রিসেট হয়েছে। আপনি যদি লং টার্ম ইনভেস্টর হন, মাত্র ১ সপ্তাহের প্রাইস মুভমেন্টে আপনার হাত-পা ঠান্ডা হয়ে যাচ্ছে কেন?

২. শুক্রবারের এফেক্ট

আজ শুক্রবার। হিস্ট্রি বলে, ট্রেডাররা সাধারণত উইকএন্ডের আগে রিস্ক না নিয়ে প্রফিট তুলে হাতে ক্যাশ রাখতে পছন্দ করে। তার সাথে আজ যুক্ত হয়েছে রিটেইল ইনভেস্টরদের প্যানিক।

৩. Falling Knife Affect

মার্কেট যখন পড়ছে, তখন হিরো সাজতে যাবেন না। ইনভেস্টমেন্টে একটা গোল্ডেন রুল আছে, “Don’t catch a falling knife.” উপর থেকে যখন চাকু পড়ে, তখন সেটা লুফে নিতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনাই বেশি।

————–

মার্কেটকে শান্ত হতে দিন। প্যানিক করে কেনা বা বেচা, দুটোই বোকামি।

ইমোশনকে উইকএন্ডে পাঠান, লজিক দিয়ে চার্ট দেখুন। ভ্যালু ইনভেস্টর হোন, জুয়াড়ি না।

শুভ শুক্রবার।

দিস্কাও!

Posts You Might Like

Markdown version