আপনি কি জানেন কেন গত কয়েক দিনে গেম ইন্ডাস্ট্রির বড় বড় কোম্পানিগুলোর স্টক ধপাস করে পড়েছে?
ইউনিটি (Unity) প্রায় ৩৬% নিচে, টেক-টু (Take-Two) ১৮%, আর রোবলক্স (Roblox) ১৭% মাইনাস।
কিন্তু কেন?
ভয়ের নাম Google এর Project Genie।
গতসপ্তাহের শেষে গুগল এই নতুন এআই টুলের কথা ঘোষণা দিয়েছে, যা পুরো গেম পাবলিশিং ইন্ডাস্ট্রিকে বড় একটা ধাক্কা দিয়েছে।
চলেন, ঘটনার ভেতরে যাই।
১. প্লেয়ার থেকে মেকার (The Shift)
গত দুই বছরে আমরা একটা জিনিস বারবার দেখেছি, সাধারণ মানুষ AI দিয়ে গান বানাচ্ছে (Suno), ছবি আঁকছে (Midjourney), ভিডিও বানাচ্ছে (Sora)।
যেটা আগে শুধু স্টুডিও আর এক্সপার্টদের কাজ ছিল, সেটা এখন মোবাইলের স্ক্রিনে চলে এসেছে।
বাকি ছিল শুধু একটা জিনিস, ভিডিও গেম।
গেম বানানো এতদিন ছিল সবচেয়ে কঠিন কাজ। কোডিং লাগত, বড় টিম লাগত, ইঞ্জিন লাগত।
Project Genie সেই কষ্টটাকে সহজ করে দেবে। খুব জলদি এই সার্ভিসটি সবার জন্যে উন্মুক্ত হবে।
তখন AI ছোট ছোট ইন্টারঅ্যাক্টিভ গেম এক্সপেরিয়েন্স বানাতে পারবে মাত্র কিছু ইনপুট থেকে।
মানে গেমও এখন ধীরে ধীরে “User Generated Content” হতে যাচ্ছে।
২. বড় কোম্পানির ভয় (The Business Shock)
ইনভেস্টররা কেন ইউনিটি বা পাবলিশারদের নিয়ে নার্ভাস?
কারণ প্রশ্নটা ভয়ংকর, যদি গেম বানানোর বাধা কমে যায়, যদি হাজার হাজার ছোট ক্রিয়েটর বাজারে ঢুকে পড়ে, তাহলে গেমের সাপ্লাই বাড়বে।
আর সাপ্লাই বাড়লে কী হয়?
- দামের ওপর চাপ পড়ে।
- মনোপলির দেওয়াল দুর্বল হয়।
বড় কোম্পানিগুলো হয়তো মরবে না, কিন্তু তাদের পুরনো “একচেটিয়া মডেল” আর আগের মতো থাকবে না।
৩. ভবিষ্যতের মিডিয়া হলো ইন্টারঅ্যাক্টিভ
আপনি খেয়াল করলে দেখবেন যে Netflix গেমিংয়ে ঢুকছে, YouTube গেমিংকে বড় করছে।
কারণ তারা বুঝে গেছে, ভবিষ্যতের মানুষ শুধু বসে ভিডিও দেখবে না।
মানুষ খেলবে, বানাবে, ইন্টারঅ্যাক্ট করবে।
এইজন্যে ছোটছোট গেমগুলো যেগুলো টিভিতে খেলা যায়, কিংবা পরিবারের কয়েকজন মিলে খেলতে পারে, কিংবা যে গেমগুলো বাচ্চাদের পড়ালেখা শেখাতে সাহায্য করে, সেগুলোর চাহিদা অনেক বাড়বে।
——————-
গেমের সংজ্ঞা বদলে যাচ্ছে।
এতদিন আমরা ছিলাম প্লেয়ার, কিছুদিন পর আমরাই গেম পাবলিশার হয়ে যাবো।
এই পরিবর্তনে বড় পাবলিশাররা চাপের মধ্যে পড়বে, কিন্তু ছোট ক্রিয়েটরদের জন্য এটা ইতিহাসের সবচেয়ে বড় সুযোগ।
দুইদিন পর ছোট ছোট বাচ্চাদের হিজিবিজি ছবি থেকেই নতুন নতুন গেম বের হবে, চিন্তা করতে পারেন?
এই সুযোগ কাজে লাগাবেন, নাকি গ্যালারিতে বসে খেলা দেখবেন, সেটা আপনার উপর নির্ভর করছে।
বাস্তববাদী হোন।
দিস্কাও!




