নিজের ডান পকেট থেকে টাকা নিয়ে বাম পকেটে রাখা

General
নিজের ডান পকেট থেকে টাকা নিয়ে বাম পকেটে রাখা

জাপানের ঋণ নিয়ে পোষ্ট দিতেই অনেকেই বলেছেন, “ভাই, জাপানের ঋণ কোনো বড় সমস্যা না, কারণ তারা নিজেরাই নিজেদের ঋণ দিয়েছে।”

চলেন, তাদের মন্তব্যের একসাথে উত্তর দেই।

বেশিরভাগ মানুষ “ঋণ” শব্দটা শুনলেই ভাবে দেশ দেউলিয়া হয়ে যাবে। কিন্তু জাপানের কেসটা একটু আলাদা।

জাপানের ঋণের প্রায় ৯০% তাদের নিজেদের মানুষের (Internal Debt) কাছেই। মানে সরকার ঋণ নিয়েছে তাদের নিজেদের ব্যাংক, ইনস্যুরেন্স কোম্পানি আর সাধারণ জনগণের কাছ থেকে।

অর্থনীতির ভাষায় এটাকে বলে, “নিজের ডান পকেট থেকে টাকা নিয়ে বাম পকেটে রাখা।”

কিন্তু এটারও “Good Side”-এর আড়ালে একটা ভয়ংকর “Ugly Side” লুকিয়ে আছে।

——————

The Good Side (কেন এটা নিরাপদ মনে হয়?)

১. নো ব্ল্যাকমেইল (No Foreign Pressure):

শ্রীলঙ্কা বা পাকিস্তানের ঋণ ছিল বিদেশিদের (চীন/IMF) কাছে। টাকা দিতে না পারলে তারা বন্দর বা পলিসি জিম্মি করে। জাপানের পাওনাদার তাদের “নিজের লোক”। তাই বিদেশিরা এসে দাদাগিরি করতে পারে না।

———

২. কম সুদের সুবিধা:

জাপানিরা তাদের সরকারকে বিশ্বাস করে এবং নামমাত্র সুদে টাকা ধার দেয়। তাই ঋণের পাহাড় থাকলেও সুদের বোঝা জাপানের জন্য এতদিন খুব একটা ভারী ছিল না।

——————

The Ugly Side (কেন এটা আসলে একটা ফাঁদ?)

১. জনসংখ্যা কমছে, পাওনাদার বাড়ছে:

জাপানের এই বন্ডগুলো কিনেছিল সাধারণ মানুষ আর পেনশন ফান্ডগুলো।

সমস্যা হলো, জাপানে শিশু জন্মের হার পৃথিবীতে সবচেয়ে কম। ২০২৫-এ আগের বছরের চেয়ে প্রায় ৫.৭% কম বাচ্চা জন্মগ্রহণ করেছে।

জাপানে এখন ৩০% জনসংখ্যার বয়স ৬৫ বছরেরও বেশি। তারা এখন অবসরে যাচ্ছে এবং জমানো বন্ড ভেঙে টাকা ক্যাশ করছে।

কিন্তু তাদের এই বন্ড কেনার মতো “তরুণ প্রজন্ম” জাপানে নেই। জনসংখ্যা কমছে। ফলে সরকার বাধ্য হয়ে নিজেই টাকা ছাপিয়ে এই বন্ডগুলো কিনছে।

———

২. মুদ্রার মান কমে যাওয়া:

এটাই সবচেয়ে বড় রিস্ক। সরকার চাইলেই টাকা ছাপিয়ে ঋণ শোধ করতে পারে, তাই হয়তো দেউলিয়া হবে না। কিন্তু আপনি যখন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা ছাপাবেন, তখন আপনার কারেন্সির ভ্যালু কমতে থাকবে। ইতোমধ্যে ডলারের বিপরীতে ইয়েন ক্র্যাশ করেছে। মানে, ঋণ শোধ হচ্ছে ঠিকই, কিন্তু মানুষের হাতের টাকার ক্রয়ক্ষমতা (Purchasing Power) কমে যাচ্ছে। মানুষ গরিব হচ্ছে।

———

৩. জম্বি ইকোনমি:

দেশের সব টাকা যখন সরকারি বন্ডে আটকে থাকে, তখন সেই টাকাটা নতুন বিজনেস বা ইনোভেশনে যায় না। ফলে জাপানের অর্থনীতি গত ৩০ বছর ধরে স্থবির।

নতুন কোনো “গুগল” বা “টেসলা” জাপান থেকে বের হচ্ছে না। তারা পুরনো ঐতিহ্য বিক্রি করে খাচ্ছে।

প্রমাণ চান?

সনির মতো জাপানি জায়ান্ট এখন তাদের টিভি ব্যবসার ৫১% শেয়ার বা নিয়ন্ত্রণ চীনের কোম্পানি TCL-এর কাছে বিক্রি করে দিচ্ছে । নাম থাকবে “Sony Bravia”, কিন্তু মালিকানা চলে যাচ্ছে চীনের হাতে।

তোশিবা আর শার্পের পর সনিও এখন অস্তিত্ব টিকিয়ে রাখতে নিজের সম্পদ অন্যের হাতে তুলে দিচ্ছে।

মাথা চুলকে লেটেস্ট কোন একটা নতুন এআই মডেল কিংবা ব্রান্ডের নাম বলেন যেটা জাপান থেকে এসেছে?

——————

জাপানের এই ডেট মডেলের কারণে তারা হয়তো হুট করে “দেউলিয়া” হবে না। কিন্তু তারা “ধীরে ধীরে গরিব” হবে।

সহজ ভাষায় আপনি হার্ট অ্যাটাক করে হুট করে মরে যাবেন না। এটা হলো ডায়াবেটিস, ধীরে ধীরে শরীরের সব অঙ্গ অকেজো করে দিচ্ছে।

Internal debt মানে ঝুঁকি নাই, এই ধারণাটাই সবচেয়ে বড় ভুল।

বুঝতে হবে।

দিস্কাও!

Posts You Might Like

Markdown version