SaaSpocalypse: সিলিকন ভ্যালি থেকে ঢাকা, AI-এর আগুন দ্রত ছড়িয়ে পড়ছে!
গতকাল মঙ্গলবার বিশ্ব অর্থনীতিতে একটা ভূমিকম্প হয়ে গেছে। মাত্র ২৪ ঘণ্টায় গ্লোবাল স্টক মার্কেট থেকে ৩০০ বিলিয়ন ডলার (প্রায় ৩৬ লাখ কোটি টাকা) হাওয়া।
কোনো যুদ্ধ বা মহামারী ছাড়াই এই ধস নামিয়েছে Anthropic-এর নতুন টুল “Claude Cowork”।
সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এই নতুন টুলটা কোন মানুষ কোড করেনি। এটার পুরোটাই Anthropic-এর কোডিং এজেন্ট বানিয়েছে।
১. আমেরিকা
সফটওয়্যার ভাড়ার দিন শেষ আগুনের শুরুটা হয়েছে Salesforce আর Adobe দিয়ে।
আমার Salesforce স্টকই গতকাল ড্রপ করছে ৭% এর বেশি।
Anthropic-এর নতুন “Legal & Sales Plugin” প্রমাণ করেছে, AI এখন একাই লয়ার বা সেলসম্যানের কাজ করতে পারে।
ইনভেস্টররা প্রশ্ন করছে: “Claude যদি একাই সব করে দেয়, তাহলে মাসে মাসে হাজার ডলারের সফটওয়্যার ভাড়া কেন দেব?”
পুরো SaaS মডেলটাই এখন হুমকির মুখে।
২. ব্রিটেন
লন্ডনের জায়ান্টরাও নিরাপদ নয়, লন্ডনের RELX (LexisNexis) এবং LSEG (স্টক এক্সচেঞ্জ) এতদিন ভাবতো “আমাদের কাছে এক্সক্লুসিভ ডেটা আছে, আমরা সেফ।”
গত দুইদিনে
- RELX ড্রপ করছে ১৬%
- LSEG ড্রপ করছে ১৫%
Claude-এর মতো Agentic AI এখন পাবলিক ডেটা থেকেই ইনসাইট বের করতে পারে। লয়াররা যদি AI দিয়ে ফ্রিতে কেস স্টাডি বের করতে পারে, তাহলে এদের দামী সাবস্ক্রিপশন কে কিনবে?
৩. ইন্ডিয়া
সস্তা শ্রমের দিন শেষ ভারতের Infosys আর TCS কাল ভালোই ক্র্যাশ করেছে। এদের বিজনেস মডেল ছিল, “আমেরিকার কাজ সস্তায় ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার দিয়ে করানো।”
কিন্তু আমেরিকার কোম্পানি দেখছে, ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারের চেয়ে AI এজেন্ট আরও সস্তা এবং ২৪ ঘণ্টা কাজ করে।
৪. বাংলাদেশ
আমাদের জন্য রেড অ্যালার্ট আমরা যারা গর্ব করে বলি, “লাখ লাখ ফ্রিল্যান্সার”, এটাই তাদের জন্য এটা অস্তিত্বের সংকট।
SaaSpocalypse-এর মেসেজ ক্লিয়ার: “লো-এন্ড কাজ সবার আগে মরবে।” ফাইভারে ৫ ডলারের লোগো ডিজাইন বা ডেটা এন্ট্রির কাজ AI ৫ সেকেন্ডে করছে।
আমাদের “সস্তা শ্রম” এর সুবিধা আর থাকছে না।
——————-
US বুঝছে সফটওয়্যার ছাড়াও কাজ হয়, India বুঝছে ইঞ্জিনিয়ারদের দিন শেষ, আর Bangladesh-কে বুঝতে হবে, শুধু “লেবার” দিয়ে আর মার্কেটে টেকা যাবে না।
নিজে AI-কে দিয়ে কাজ করানো শিখুন, AI-এর সাথে কম্পিট করতে যাবেন না।
বাস্তববাদী হোন।
দিস্কাও!




