গত কয়েকদিন ধরে রাজনীতি, অর্থনীতি আর টেক দুনিয়ার প্যাঁচানো খেলা নিয়ে অনেক ভারী কথা হলো।
আজ শনিবারের সকাল। চলুন আজ একটু ব্রেক নিই।
নিজের জন্য একটু সময় বের করে, কফির মগটা হাতে নিয়ে একটা লম্বা দম নিন।
——————
আমাদের জীবনে এখন সবচেয়ে বড় অভাব টাকার না, সবচেয়ে বড় অভাব হলো “নীরবতার”।
আমরা সারাক্ষণ এক অদৃশ্য “নয়েজ” (Noise) বা কোলাহলের ভেতর বেঁচে আছি।
এই নয়েজ মানে শুধু ট্রাফিকের শব্দ না।
- অমুক বন্ধু নতুন গাড়ি কিনল
- তমুক ইনফ্লুয়েন্সার দুবাইতে চেক-ইন দিল
- হোয়াটসঅ্যাপে ৫টা আনরিড মেসেজ
- নিউজফিডে একের পর এক ব্যাড নিউজ
এই যে সারাক্ষণ আপনার ব্রেইনে ইনফরমেশন ঢুকছে, এটাকে বলে “Information Overload”।
আমাদের ব্রেইন দিনে ১০ হাজার ভিন্ন ইনপুট নেওয়ার জন্য তৈরি হয়নি।
এই কারণেই দেখবেন, সারাদিন ফিজিক্যাল কোনো কাজ না করেও দিনশেষে আপনার মারাত্মক ক্লান্ত লাগে।
কারণ আপনার ব্রেইন সারাদিন এই নয়েজ ফিল্টার করতে করতে এক্সজস্টেড (Exhausted) হয়ে গেছে।
——————
দুনিয়া আপনার অ্যাটেনশন চায়, কারণ আপনার অ্যাটেনশন বিক্রি করেই দুনিয়ার ব্যবসা চলে।
তাহলে এই নয়েজ ইগনোর করে শান্তিতে থাকার উপায় কী?
১. রিয়্যাক্ট করা বন্ধ করুন: সোশ্যাল মিডিয়ায় বা বাস্তবে কেউ কিছু বললেই তার জবাব দিতে হবে, এমন কোনো নিয়ম নেই।
- কেউ ভুল বলছে? বলুক।
- কেউ ভাব নিচ্ছে? নিক।
সব কিছুতে নিজের মতামত দেওয়া বন্ধ করুন। দেখবেন নীরবতা একটা বিশাল শক্তি হয়ে গেছে।
——————
২. FOMO থেকে JOMO-তে মুভ করেন: আমরা সবাই “Fear of Missing Out” (FOMO) তে ভুগি।
“ইশ! ওই ট্রেন্ডটা মিস করলাম, ওই নিউজটা দেখলাম না!”
আজ থেকে “Joy of Missing Out” (JOMO) প্র্যাকটিস করুন।
কিছু জিনিস না জানলে আপনার জীবনের কোনো ক্ষতি হবে না। নিজেকে বলুন, “দুনিয়ার সব কিছু আমার জানার দরকার নেই।”
——————
৩. নিজের সার্কেল ছোট করুন: আপনি চাইলেও পুরো পৃথিবী বদলাতে পারবেন না।
নিজের এনার্জিটা শুধু আপনার পরিবার, আপনার স্বাস্থ্য, এবং আপনার বর্তমান কাজের মধ্যে সীমিত রাখুন।
সত্যি কথা বলতে, পুরো দুনিয়া আপনার থোড়াই কেয়ার করে।
——————
জীবনটা আসলে খুব সিম্পল, আমরাই ওভারথিংকিং করে সেটাকে কঠিন বানিয়ে ফেলি।
আমার এসপ্রেসোর কাপে ফান করে লেখা আছে, “Bee Curious” – শুদ্ধভাবে বাংলাতে বললে হবে, আগ্রহী হন, কিংবা অনুসন্ধানী হন। সেটা ভালো গুন। কি, কেন, কিভাবে হচ্ছে, সেটা জানা ভালো।
কিন্তু সেটা জানতে গিয়ে নিজের শান্তি নষ্ট করাটা বুদ্ধিমানের কাজ হবে না।
সফলতা মানে শুধু ব্যাংক ব্যালেন্স না।
সফলতা মানে হলো, উইকএন্ডে কোনো টেনশন ছাড়া পরিবারের সাথে বসে এক কাপ চা খাওয়ার ক্ষমতা।
ফোনটা মাঝে মাঝে সাইলেন্ট রাখুন।
নয়েজ থেকে দূরে সরে আসুন।
শান্তি ওখানেই।
দিস্কাও!




