আমরা যা দেখি, সেটা অর্ধেক সত্য। বাকি অর্ধেক দেখার চোখ আমাদের নেই।
বাংলাদেশে ‘Survivorship Bias’ বা ‘টিকে থাকার ভুল’ একটা বড় ফাঁদ।
সোজা কথায়, আমরা শুধু তাদেরই দেখি যারা যুদ্ধে জিতেছে। যারা হেরে গিয়ে হারিয়ে গেছে, তাদের হাহাকার আমরা শুনি না। আর এই না দেখাটাই আমাদের ভুল সিদ্ধান্তের কারণ।
উদাহরণগুলো দেখলে আপনার মাথা খুলে যাবে:
১. শেয়ার বাজারের “সবজান্তা”
গুরু ফেসবুকে দেখবেন কিছু লোক স্ক্রিনশট দেয়, “আজকে ১০% লাভ করলাম!”
আপনি ভাবেন “ইস! উনি তো ট্রেডিংয়ের বস।”
কিন্তু ওই লোক আপনাকে এটা দেখায়নি যে, গত এক মাসে সে ১০ বার লস করেছে। সে শুধু জেতার ওই ১টা স্ক্রিনশট শেয়ার করেছে।
যারা লস করে দেউলিয়া হয়েছে, তারা তো আর ফেসবুকে স্ট্যাটাস দিতে আসে না। তাই আপনি মনে করেন সবাই বুঝি লাভ করছে, শুধু আপনিই বোকা।
২. কোচিং সেন্টারের বিলবোর্ড
রাস্তার মোড়ে দেখবেন বিশাল বিলবোর্ড, ১০০ জন সফল ছাত্রের হাসিমুখ।
আপনি ভাবেন, “এখানে পড়লেই ভর্তি নিশ্চিত। ডাক্তার/ইঞ্জিনিয়ার এবার হয়েই ছাড়বো।”
কিন্তু ওই একই কোচিংয়ে পড়ে যে আরও ৫,০০০ ছাত্র ডাহা ফেইল করেছে, তাদের ছবি কেউ ছাপে না।
আপনি সফল ১০০ জনকে দেখছেন, কিন্তু ব্যর্থ ৫,০০০ জনকে দেখছেন না বলেই ভুলটা করেন।
৩. বিড়ি খাওয়া “দাদা”
চায়ের দোকানে প্রায়ই শুনবেন, “আরে ধুর! আমার দাদা সারাজীবন সস্তা বিড়ি খাইছে, তাও ৯০ বছর বাঁচছে। কিচ্ছু হয় নাই।”
আপনি ওই ১ জন “দাদা”-কে দেখেছেন যিনি বেঁচে আছেন (Survivor)।
কিন্তু বিড়ি খেয়ে যে লাখ লাখ মানুষ ৫০ বছরেই ক্যানসারে মরে ভূত হয়ে গেছে, তারা তো আর কবর থেকে এসে আপনাকে সাবধান করতে পারবে না।
৪. ড্রপআউট বিলিয়নিয়ার
বিল গেটস আর জাকারবার্গকে দেখে ভাবেন, “ভার্সিটি ছেড়ে দিলেই মনে হয় বিলিয়নিয়ার হওয়া যায়।”
কিন্তু আমরা ওই হাজার হাজার ড্রপআউট ছাত্রকে দেখি না, যারা পড়াশোনা ছেড়ে দিয়ে এখন বেকার ঘুরছে বা সামান্য বেতনে চাকরি করছে।
মিডিয়া শুধু সফলদের কাভার করে, ব্যর্থদের না।
৫. পুরনো বাড়ির দেওয়াল
মুরব্বিরা প্রায়ই বলেন, “আগের দিনের বাড়িগুলো কত শক্ত ছিল, ১০০ বছরেও কিছু হয় না। আর এখনকার গুলো সব ফালতু।”
লজিকটা ভুল।
আপনি শুধু সেই বাড়িগুলোই দেখছেন যেগুলো ১০০ বছর টিকে আছে। যেগুলো দুর্বল ছিল, সেগুলো তো ৫০ বছর আগেই ভেঙে মাটির সাথে মিশে গেছে, সেগুলো তো আর আপনি দেখেননি!
সবশেষে
জীবনে সিদ্ধান্ত নেওয়ার সময় শুধু “কে জিতেছে” সেটা দেখবেন না। খুঁজুন, “কারা হেরেছে এবং কেন হেরেছে?”
Winner এর গল্প আপনাকে সাহস দেবে, কিন্তু loser এর (যে হেরেছে) গল্প আপনাকে গর্তে পড়া থেকে বাঁচাবে।
চোখ খুলুন। সব সময় যা দেখা যায়, তা সত্য নয়।
Survivorship Bias এর উপর অনেক সুন্দর সুন্দর বই, আর্টিকেল আর পডকাস্ট আছে। জানলে অনেক উপকার হবে, আমি নিশ্চিত।
বাস্তববাদী হোন।
দিস্কাও!




